EN

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা May 19, 2025, 4:17 PM

একটা সময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। নানা কারণে সম্পর্কটা শীতল হয়ে পড়েছিল। তবে তামিম ইকবালের হঠাৎ হার্ট অ্যাটাকের পর আর চুপ থাকেননি সাকিব। খোঁজ নিয়েছেন তামিমের, ফেইসবুকে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। আর আজ (মঙ্গলবার) তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে ছুটে এসেছিলেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন আক্তার।

২০ মিনিটের মতো তামিমের কক্ষে অবস্থান করেন মাশরুর রেজা ও শিরিন আক্তার। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন দুজন।

সাকিবের বাবা মাশরুর রেজা হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমে বলেছেন ‘‘সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা আমি জানি না। তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। বাসায় চলে যেতে পারবে খুব তাড়াতাড়ি। তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগে থেকেই তার সাথে আমার সম্পর্ক। তামিমের জন্য গতকালও নামাজ পড়ে দোয়া করেছি আমি।’’

সাকিবের মা শিরিন আক্তারও দোয়া চাইলেন তামিমের জন্য, ‘‘সবাই দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ রহম করেছেন। অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।’’

আরও পড়ুন

← ফিরে যান