EN

রিশাদের লাহোরে মিচেলের বদলি সাকিব

রিশাদের লাহোরে মিচেলের বদলি সাকিব May 19, 2025, 4:16 PM

সাকিব আল হাসানকে পেতে চাইছিল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেনের এই দলে খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন করেন সাকিব। বিসিবির অনাপত্তিপত্র পাওয়া না পাওয়ার উপর ঝুলে ছিল তার পিএসএলে খেলাটা। লাহোরও আনুষ্ঠানিকভাবে জানাচ্ছিল না কিছু।

অবশেষে আজ (বৃহস্পতিবার) লাহোর অফিসিয়ালিই জানাল সাকিবের পিএসএলে খেলার খবর। এক্স-এ লাহোর কালান্দার্স জানিয়েছে ড্যারিল মিচেলের বদলি হিসেবে নেওয়া হয়েছে সাকিবকে। করাচির বিপক্ষে ম্যাচে হাতে চোট পেয়েছিলেন মিচেল, এজন্য এবারের আসরের বাকি অংশ তিনি খেলতে পারবেন না বলে এক্সে লিখেছে লাহোর।

পিএসএলের তিন মৌসুমে ১৪ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

সাকিব আবারও ফিরলেন পিএসএলে। সাকিব লাহোরে খেললেও রিশাদ এই দলের হয়ে বাকি পিএসএল খেলবেন নিা নিশ্চিত নয়। পিএসএলের নতুন ১৮ মে পেশাওয়ারের বিপক্ষে খেলবে লাহোর। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তারা। 

আরও পড়ুন

← ফিরে যান